বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

সামনে ভালো কিছু কাজ করলে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন বৃহত্তর সংগঠনে রূপ নিবে-ডাঃ সালাউদ্দিন বাবু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সামনে ভালো কিছু সামাজিকমূলক কাজ করলে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন একটি বৃহত্তর সংগঠনে রূপ নিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।দুপুরে সাভারের গণস্বাস্থ্যের পিএইচ এ ভবনে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এমনটি আশাবাদ ব্যাক্ত করেন।এসময় তিনি আগামী নির্বাচন সম্পর্কে বলেন, কোন কারণে যদি সিদ্ধান্ত হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে তাহলে পিআর এর মাধ্যমে তারা ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না তাই আগের নিয়মে ভোট হতে হবে, দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে জানিয়ে তিনি আরও বলেন,দেশের একটি ছোট দল পিআর পদ্ধতি চাচ্ছে তাদের সুবিধাস্বার্থে দেশের জনগণের স্বার্থে নয় বলেও বলেন তিনি।এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফুল আলম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আল-মামুন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আমিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও সদস্যবৃন্দ সহ আরও অনেকে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit