বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নওগাঁর রাণীনগরে  হাসপাতাল গেটে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। রবিবার দুপুরে র‌্যাব-৫  পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-২, র‌্যাব-৫  ক্যাম্পের একটি বিশেষ টহল দল উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালায়।গ্রেফতারকৃতরা হলেন-রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) এবং আনোয়ার হোসেনের ছেলে সোহাগ (২৫)। র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, রাণীনগর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে হাসপাতাল গেট এলাকায় অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে আটক করে তল্লাশী চালালে তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতেই রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “র‌্যাবের হাতে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit