রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বছরের শেষ সূর্যগ্রহণ আজ, দেখা যাবে কখন-কোথায়?

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশে থেকে প্রত্যক্ষ করা যাবে না। 

পঞ্জিকা অনুসারে আজ রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। 

চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

আইএসপিআর জানায়, এ সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে।

গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে।

আইএসপিআর আরও জানায়, সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit