বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম

৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ায় বিএনপির সমাবেশ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর ৩ টায় দোশাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এই জনসভার আয়োজন করেছেন থানা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিতিদের মাঝে ৩১ দফা  পড়ে শুনান, অনুষ্ঠানের প্রধান অতিথি  বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 
আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির এর সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, স্বেচ্ছাসেবক দলের থানা কমিটির আহবায়ক জিল্লুর রহমান,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার।  
এসময় যুবদল নেতা জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এছাড়া কৃষক দলের থানা কমিটির সভাপতি প্রার্থী আবুল হুসাইন মুন্সি, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন পাঠান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, জিয়া মঞ্চের থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির, থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর, যুবদল নেতা মোস্তফা,  ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit