শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নওগাঁয় এক মহিলা সহ চার ভুয়া পুলিশকে গ্রেফতার 

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল সহ এক মহিলা সহ চার ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক শহরের বাইপাস জলিল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার সভাকক্ষে পুলিশ সুপার সাফিউল সারোয়ার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকার ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম। পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন- বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বর মাইক্রোবাস থামার জন্য পুলিশ সংকেত দেয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়- ঢাকা এফডিসি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জামাদী ভাড়া করে জেলার মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সকালে শুটিং করার জন্য যাচ্ছে। বিষয়টি জানার পর সন্দেহজনক মনে হয়।

জিজ্ঞাসাবাদ সাবরিনা স্বীকার করে যে, তার এক কর্মচারী সোহেল রানার বাড়ী মান্দা থানার গোবিন্দপুর গ্রামে। সে তার অর্থ এবং ডকুমেন্টস আত্মসৎ করে পালিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঢাকা আদালতে কর্মচারী সোহেল রানা সহ তার বাবা-মায়ের মাতার বিরুদ্ধে বিজ্ঞ সি.এম.এম আদালত ঢাকায় সিআর মামলা দায়ের করেছে। উক্ত মামলা বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানায় সাবরিনা।

তার পরিকল্পনায় অন্য আসামীর সহযোগীতায় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শর্টগান এবং ডেমো পিস্তল ব্যবহার করে পুলিশ পরিচয়ে কর্মচারি সোহেল রানা এবং তার বাবা-মাকে অপহরন করার উদ্যেশে মাইক্রোবাস যোগে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে তারা আটক হন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানান এসপি।

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit