মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

চা-য়ে চিনির বিকল্পে যে ৫টি জিনিস খাবেন!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। অনেকেই তাদের সকাল শুরু করেন এক কাপ চা দিয়ে। স্বাদ আরেকটু বাড়ানোর জন্যে রোজ চা-তে দেওয়া হচ্ছে চিনি। তবে এই চিনি দেওয়া চা আমাদের স্বাদ একটু বেশি বাড়িয়ে দিলেও আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।

কারণ, দ্রুতগতির জীবনযাত্রায় চিনিযুক্ত চা বাড়াচ্ছে ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ এবং ত্বকের সমস্যাসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।তাই পুষ্টিবিদরা চিনির বিকল্পে প্রাকৃতিক মিষ্টি খাওয়ার পরামর্শ দেন, যা সুস্বাদু এবং শরীরের জন্য উভয় ক্ষেত্রেই উপকারী। যেমন-

মধু

মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা হজমের স্বাস্থ্য উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষ করে শীতকালে মধু দিয়ে চা শরীরকে উষ্ণ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কার্যকর।

গুড়

গুড়ের চা আয়রন, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় গুড় চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প। বিশেষ করে শীতকালে গুড়ের চা পান করলে শরীরের উষ্ণতা বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয়।

যষ্টিমধু

যষ্টিমধু প্রাকৃতিকভাবে মিষ্টি এবং এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যষ্টিমধু দিয়ে তৈরি চা ঠান্ডা, কাশি এবং গলা ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে। এর সাথে দারুচিনি বা লবঙ্গ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাদ উভয়ই বৃদ্ধি করে।

খেজরের শরবত

খেজুরের শরবতে থাকে ফাইবার, আয়রন এবং প্রয়োজনীয় খনিজ যা শরীরে শক্তি বৃদ্ধি করে। চা-য়ে পরিমিত পরিমাণে খেজুরের শরবত যোগ করলে স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতা উভয়ই উন্নত হয়।

শুকনো ফল

গরম দুধে কিশমিশ এবং খেজুরের মতো শুকনো ফল মিশিয়ে খেলে এটি কেবল স্বাদই বাড়ায় না বরং প্রয়োজনীয় ভিটামিন, ফাইবার এবং খনিজ পদার্থও সরবরাহ করে। শীতকালে এটি বিশেষভাবে কার্যকর কারণ এটি শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit