সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বিএসসি ও ডিপ্লোমাধারীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা জানান, প্রকৌশলীরা নামের আগে ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন, অথবা নামের পরে লিখবেন কিংবা কিছুই লিখবেন না—এমন তিনটি প্রস্তাব এসেছে বৈঠকে। এসব নিয়ে পর্যালোচনা করবে কমিটি। দুই পক্ষের দাবিসমূহ খতিয়ে দেখতে প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের দুই পক্ষের ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, একজন শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন করে মোট ৬ সদস্যের কমিটি করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা অঙ্গীকার করেছেন। আজ থেকে আর কোনো আন্দোলন হবে না। তাদের কর্মসংস্থানের অভাব আছে। সেটা বাড়াতে সরকারি দফতরে শূন্য পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের সত্যি ভাবতে হবে, কত দিন বিদেশিরা আমাদের এখানে সেতু, বিদ্যুৎকেন্দ্র ও সড়ক বানিয়ে দেবে। আমরা ঠিক করব, বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান থাকলে তারা নির্দিষ্ট অনুপাতে বাংলাদেশের প্রকৌশলীদের নেবেন। আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতি জোর দিয়েছি।

নির্বাচন সামনে রেখে জনদুর্ভোগ সৃষ্টি  হয় এমন কোনো কর্মসূচি না দেয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান ফাওজুল কবির খান। আলোচনা করে সব সমস্যার সমাধান করা সম্ভব জানিয়ে তিনি বলেন, আগেও সরকারি কর্মকর্তাসহ এনবিআর কর্মকর্তাদের আন্দোলনও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit