সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

কালকিনিতে বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে কয়ারিয়া ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

উপজেলা ছাত্রদল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টায় এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় নিয়মিত স্থানীয় বিএনপির নেতাকর্মী তাদের সভা-সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

কিন্ত মঙ্গলবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্তরা মিলে বিএনপির ওই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী সরেজমিন পরিদর্শন করে। একপর্যায়ে তারা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি জানান, আওয়ামী লীগের দোসররা মিলে কয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়  ভাঙচুর করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি একেএম সোহেল রানা জানান, আমরা বিষয়টি জেনেছি। কেউ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit