সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে প্রথম দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ধীরে ধীরে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর): রংপুর ও ময়মনসিংহ বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা এই দিন প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর): রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

রবিবার (২১ সেপ্টেম্বর): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

২২ সেপ্টেম্বরের পর থেকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ৫৩ মিলিমিটার।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit