বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

নিউজ ডেক্সঃ  বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, লেনদেনের নানা ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও ব্যাংকিং খাতে প্রতিবছর নগদ অর্থের চাহিদা ১০ শতাংশ হারে বাড়ছে। এটি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করছে। নগদ অর্থ ব্যবস্থাপনায় সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। তাই আমরা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—কেউ বাদ যাবে না।

তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বচ্ছ লেনদেন ব্যবস্থায় অপচয় কমবে, সাশ্রয় হবে সময়ের, আর জনগণের ভোগান্তিও হ্রাস পাবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন গভর্নর।

দেশে ক্যাশলেস অর্থনীতির বিস্তারে কিউআর কোডভিত্তিক লেনদেনকে আরও দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের ব্যবহার কমিয়ে স্বচ্ছ ও সাশ্রয়ী লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নে কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর আরও উল্লেখ করেন, সরকার ডিজিটাল বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিতে নগদবিহীন অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে। এ জন্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত লেনদেন ব্যবস্থা চালুর কাজ চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit