বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

জাকসু নির্বাচনে একসঙ্গে স্বামী-স্ত্রীর জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নেওয়া দম্পতি হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা জয়ী হয়েছেন।

তারিকুল ইসলাম কার্যকরী সদস্য ও নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে জয়লাভ করেছেন।

হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক।

তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু।
আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি পদগুলোর মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত।

প্রসঙ্গত, এর আগে ডাকসু নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতি বিজয়ী হন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit