বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কোন মধু স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মধুর একাধিক গুণ রয়েছে। সর্দি-কাশি থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি দেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু। কিন্তু বাজারে বিভিন্ন ধরনের মধু পাওয়া যায়। কোনোটি খাঁটি, কোনোটি প্রক্রিয়াজাত। আবার ভেজাল মধুও রয়েছে। কোনোটি উপকারী? নকল মধু চেনার উপায়ই বা কী?

চাকভাঙা মধু

এ ধরনের মধুর মধ্যে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই মধুর মধ্যে জীবাণু থাকতে পারে। তাই পরিশুদ্ধ না হলে এই মধু থেকে দেহে কোনো সংক্রমণ হতে পারে।

প্রক্রিয়াজাত মধু

এই ধরনের মধুকে প্রথমে জীবাণুমুক্ত করা হয়। এরপর উচ্চ তাপমাত্রায় তা প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে অনেক সময়ে মধুর গুণ নষ্ট হতে পারে। 

উল্লেখ্য, বাজারের বেশিরভাগ মধুই এই ধরনের।

মধু কীভাবে চেনা যায়?

১. খাঁটি মধু পাতলা হতে পারে। অন্যদিকে, প্রক্রিয়াজাত মধু কিছুটা ঘন হতে পারে।

২. খাঁটি মধুর স্বাদ খুব একটা মিষ্টি হয় না। অন্যদিকে, প্রক্রিয়াজাত মধুতে অনেক সময়েই বিভিন্ন কৃত্রিম পদার্থ মিশিয়ে তার মিষ্টত্ব তৈরি করা হয়।

৩. খাঁটি মধু সময়ের সঙ্গে জমাট বেঁধে যেতে পারে। কিন্তু প্রক্রিয়াজাত মধু নির্দিষ্ট সময়ের আগে জমাট বাঁধে না। নষ্টও হয় না।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit