বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

নরসিংদীতে জোড়া খুন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অলিউল ইসলাম সোহাগ (৪০) ও তার ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা (৩৫)। তারা একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এ ঘটনায় তাদের মা শামীমা আক্তারও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ির উপর দিয়ে নিষ্কাশন হওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম ও শাবল নিয়ে সোহাগ ও রানা ভাইয়ের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই রানা মারা যান এবং গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মা শামীমা আক্তার জানান, দিদারদের টিউবওয়েলের পানি আমাদের বাড়ির সামনে দিয়ে আসায় চলাচলে সমস্যা হচ্ছিল। বিষয়টি ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানালে সে ও তার দুই ছেলে ক্ষিপ্ত হয়ে রানার পেটে ছুরি দিয়ে আঘাত করে। এসময় রানার চিৎকারে বড় ছেলে সোহাগ এগিয়ে গেলে তাকেও এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আমি আমার ছেলেদের হত্যাকারীদের বিচার চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit