রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

নিউজ ডেক্সঃ   ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। তিনি বলেন, এর আগে ১২ দিনের যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা নিয়েও তেল আবিব পরাজিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসফাহান, তাবরিজ এবং হামাদান শহরে সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন, দখলকার ইসরায়েল ন্যাটোসহ পশ্চিমাদের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে চালানোর হামলার প্রতিক্রিয়া জানাতে আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড, বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে, তাই এটি কেউ ধ্বংস করতে পারবে না।

হাতামি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে রুখে দেয়। ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরানি জনগণের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে হাতামি বলেন, শক্তি জোগাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit