শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নুরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নুরকে কেবিনে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়েছে, সেটা ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।

তিনি আরও বলেন, নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এ ছাড়া আঘাতের পর তার নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত এসেছে।

তবে এতে চিন্তার কিছু নেই বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেছেন, এখনো আশঙ্কামুক্ত নন নুর। হামলাকারীদের শাস্তি দাবি করে তিনি নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit