শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা থেকে ফখরুলকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ২০১৩ সালে পুলিশের কাজ পালনে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের মামলাটি দায়ের করেন রমনা থানার পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 

এরপর আমরা মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে উচ্চ আদালত যাই। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশ আমল নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিচার চলবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit