বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি

মঞ্চ ৭১র অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ আটক ১৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সেগুনবাগিচায় মঞ্চ ৭১-এর আয়োজনকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এসময় অবরুদ্ধ লতিফ সিদ্দিকীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।

অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা আগে পৌঁছান। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে অবরোধ গড়ে তোলেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। ছাত্র-জনতার সঙ্গে যোগ দেয় স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীরাও।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করার অনুরোধ জানান।

এর আগে সংঘর্ষে যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে আটকে রাখার অভিযোগ উঠে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ‌এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit