বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি

নতুন ৫ দফা দাবি তুলল প্রকৌশল শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ। এ সময় তিনি নতুন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

জুবায়ের আহমেদ অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। এছাড়া শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের নতুন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনকারী স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি পুনর্গঠন।

২. পূর্বের তিন দফা দাবি দ্রুত মেনে নিয়ে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি।

৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে।

৪. আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুলিশি হামলা বন্ধ করতে হবে।

৫. শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার, চাকরিচ্যুত ও আইনের আওতায় আনতে হবে।
এ সময় তিনি আরও জানান, উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে অবিলম্বে এই নিশ্চয়তা দিতে হবে।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit