মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

নিউজ ডেক্সঃ   যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের চাপ বাড়তে পারে, তবে ভারত তা সহ্য করবে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় রপ্তানি খাতে এটি বড় প্রভাব ফেলবে।

মোদি সোমবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে বলেন, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও পশুপালকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত চাপই আসুক, ভারত তা মোকাবিলা করবে। কোনো ছাড় দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এই শুল্ক দ্বিগুণ করেছেন। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক। বর্তমানে ভারতের এক-তৃতীয়াংশ তেল আসে রাশিয়া থেকে। সরবরাহকারী বদলাতে হলে দাম বাড়বে, না বদলালে রপ্তানি খাত সংকটে পড়বে।

ভারত ওয়াশিংটনের এ পদক্ষেপকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। মোদি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সবার উচিত শুধু ভারতীয় পণ্য কেনা। বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক ভারতের শ্রমনির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন-অলংকার ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে।

  

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit