বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

নিউজ ডেক্সঃ  চোখ শুধু দেখার জন্য নয়, চোখ অনুভব করে—আর সেই অনুভব প্রকাশ করেও দেয়। অনেক সময় আমরা যেটা মুখে বলতে পারি না, সেটা চোখ দিয়েই সহজে বোঝানো যায়। কারও চোখে তাকিয়ে থাকলেই বুঝে ফেলা যায়, সে খুশি না দুঃখী, সে সত্যি বলছে না মিথ্যা।

সম্পর্কের গভীরতা বাড়ে যখন আমরা একে অপরের চোখে চোখ রাখি। কারণ চোখের ভাষা সত্য, এ ভাষা মিথ্যার আশ্রয় নেয় না। ভালো সম্পর্কের মূল চাবিকাঠি হলো ভালোভাবে যোগাযোগ করা। কথা না বলেও চোখ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। একে বলা যায় নীরব ভাষা। প্রিয়জনের চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কের গভীরতা বাড়ে।

অনেকেই মনে করেন, চোখ মিথ্যা বলে না। তাই কারও চোখে তাকিয়ে কথা বললে বোঝা যায় সে সত্যি বলছে কি না। এতে একে অপরের প্রতি বিশ্বাস তৈরি হয়। চোখ অনেকটা তালার চাবির মতো—যা দিয়ে সম্পর্কের বন্ধন খোলা যায়।

ধৈর্য ধরে শোনার ইঙ্গিত

আপনি যখন কারও কথা মন দিয়ে শুনছেন, তখন চোখে চোখ রাখলেই বোঝা যায় আপনি গুরুত্ব দিচ্ছেন। এতে কথা বলার সময় একঘেয়েমি আসে না; বরং বোঝাপড়া আরও মজবুত হয়।

মানসিকভাবে কাছাকাছি আসা

চোখের মাধ্যমে দুজন মানুষের মানসিক দূরত্ব কমে যায়। একে অপরকে আরও ভালোভাবে বোঝা যায়। অভিমান কিংবা না বলা কথাগুলোও চোখের ভাষায় প্রকাশ পায়।

ভালো লাগা ও আকর্ষণ বোঝায়

প্রথম আকর্ষণ তৈরি হয় অনেক সময় চোখ দিয়েই। আপনি কার প্রতি কেমন অনুভব করছেন—তা চোখ দিয়েই বোঝা যায়। তাই কারও সঙ্গে সম্পর্ক গড়তে চাইলে চোখে চোখ রেখে কথা বলতেই হবে।

আরও পড়ুন : এমন কিছু কথা যা স্বামী-স্ত্রীর সম্পর্কে না বলাই ভালো

আরও পড়ুন : প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

চোখ শুধু শরীরের একটি অঙ্গ না—এটা মন থেকে মন ছুঁয়ে যাওয়ার রাস্তা। তাই ভালোবাসা, বোঝাপড়া আর সম্পর্ক গড়তে হলে, মাঝেমধ্যে চুপচাপ চোখে চোখ রাখাটাই অনেক কিছু বলে দেয়।

 

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit