বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রমেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক মেহেদী হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। মেহেদী রংপুর নগরীর রেলওয়ে কলোনীর আবু জাফর আলীর ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউররহমান।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার নিহত মোসলেম উদ্দিনের লাশ রংপুরমেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে থাকা লাশের দ্রুত ময়নাতদন্ত ও ময়নাতদন্তের  জন্য জিনিসপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান ভুক্তভোগী পরিবারের কাছে ৮ হাজার টাকা নেয়। এ বিষয়টি পুলিশের নজরে এলে ঘটনাস্থল থেকেই টাকাসহ মেহেদীকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, দালাল মেহেদীহাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা গ্রহণ করেআসছিলেন। আজকেও তিনি ডাক্তার পরিচয় দিয়ে মর্গে থাকা লাশের পরিবারের কাছে টাকা গ্রহণ করে। এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit