বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

গানেও মন জয় করলেন ‘সাইয়ারা’ অভিনেত্রী অনীত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক :  দীর্ঘদিন পর রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আবারও তোলপাড় বলিউড। বিশেষ করে জেন-জি প্রজন্মের মনে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

এখনো ‘সাইয়ারা’ জ্বরে ভুগছে বলিউড। ছবির অভিনেত্রী অনীত পাড্ডা লাখো তরুণের মন জয় করেছেন। এবার গেয়েও সাড়া ফেলেছেন। রবিবার ২৩ বছর বয়সী এই অভিনেত্রী ছবির টাইটেল ট্র্যাকের একটি আনপ্লাগড ভার্সন পরিবেশন করেন। সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা গেছে, অনীত পাড্ডা গিটার বাজাচ্ছেন এবং শেষের দিকে তাঁর বাবা নবদীপ পাড্ডাও গান গাইছেন। ভিডিওটি ৮৮ লাখেরও বেশি ভিউ এবং হাজার হাজার ভক্তের মন্তব্য পেয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গান গাওয়া হয়তো মরিচা ধরেছে, কিন্তু ভালোবাসা নয়।’ 

‘সাইয়ারা’ ভারতে ৩০০ কোটি রুপিরও বেশি এবং বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে একজন গায়িকার প্রেমে পড়ার গল্পে, যে আলঝেইমার’স রোগে আক্রান্ত।

বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির সাফল্যের পেছনে এর আবেগময় গল্প, সুরেলা সংগীত এবং প্রযোজনা মানই মূল ভূমিকা রেখেছে।

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit