বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

তিনি বলেন, একজন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছেন আত্মহত্যা করবেন। যারা উত্তেজনা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তাদের মধ্যে তিনি একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন। সে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সন্দেহ করে নিয়েছেন, তাকে আর নিয়োগপত্র দেয়া হবে না। 

সালাহউদ্দিন আহমদ বলেন, আগেও বলেছি, এখনও ঘোষণা করছি কোনো রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না। কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কারো বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকে, পুলিশ ভেরিফিকেশন হয়, সেই ক্ষেত্রে শতকরা ১ জন বা হাজারে দু-একজন সে অপরাধের কারণে বাদও পড়তে পারে।

বাদ পড়া ৪৬ জনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সোমবার পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

তিনি বলেন, সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তদন্তে অভিযুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে চার্জশিট হবে। আর দলের পক্ষ থেকে দলীয় ব্যবস্থা হবে। চার্জশিট হলে তাকে আদালতের এখতিয়ারে যেতে হবে, আইনের আওতায় আসবে। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাদের কিছু বলার সুযোগ কম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকারদের ডিসিপ্লিনে আসতে হবে। নাগরিকদের সমস্যার বিষয়টি মাথায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান কাউকে বেকার করার উদ্দেশ্যে নয়। অপরাধকে অপরাধ হিসেবে আমরা বিবেচনা করছি। যেখানেই অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit