শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বাজারে পর্যাপ্ত ইলিশ, তবুও সংকট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৭০ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে রোববার মাছঘাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে পর্যাপ্ত ইলিশ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে দাম বৃদ্ধির অভিযোগে ওই অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সরকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় মাছঘাটের ইলিশ ব্যবসায়ীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়। তবে অভিযানের সময় বাজারে ইলিশের দাম কমেনি বলে অভিযোগ করেন ক্রেতারা।

স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ থাকলেও ব্যবসায়ীরা ‘মাছের সংকট’ দেখিয়ে দাম কমাচ্ছেন না। ফলে সাধারণ মানুষ প্রত্যাশিত দামে ইলিশ কিনতে পারছেন না।

আব্দুল্লাহ আল ইমরান জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit