মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত : শরীফ উদ্দিন জুয়েল

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমাদের দলের পক্ষে এটা শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রদর্শন। তিনি আরো বলেন, পানিবন্দী মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।

এছাড়া, তিনি স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণে সহায়তার জন্য ধন্যবাদ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদর্শনায় ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় এ কথা বলেন। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ২০০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান নান্নুসহ যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তা বিতরণে অংশগ্রহণকারী অসহায় বানভাসি মানুষরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি জানান।

 

আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit