শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, যা জানালেন চিকিৎসক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।তার শরীরের ভেতরে ও বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক শেখ মো. এহসান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর বিভুরঞ্জনের মরদেহ তার ছোট ভাই চিররঞ্জন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর সোয়া ১টায় ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে ঢাকার বাসভবনের উদ্দেশে রওয়ানা হয় পরিবার।

বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার গণমাধ্যমকে বলেন, আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব।

তিনি বলেন, প্রথমে মরদেহ তার সিদ্ধেশ্বরীর বাসায় কিছু সময় রাখা হবে। তারপরে সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে সৎকার করা হবে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে চিররঞ্জন বলেন, এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, মরদেহ হস্তান্তর করার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit