শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। 

এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠান হয়েছে বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, দুই কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে।  

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।

এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit