বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : টেকসই রেটিংয়ে স্থান পাওয়া ১২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) আনুষ্ঠানিক সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

একই সঙ্গে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা টেকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। আগে ইংরেজি আদ্যক্ষরের ভিত্তিতে টেকসই রেটিংয়ের তালিকা প্রকাশ করা হতো।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৪ সালে টেকসই রেটিংয়ে সেরা ব্যাংক নির্বাচিত হয়েছে বেসরকারি খাতের দেশীয় মালিকানাধীন সিটি ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংক। চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংক। 

আর আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে টেকসই রেটিংয়ের শীর্ষে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। টেকসই খাতে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং, ব্যাংকিং সেবার পরিধি- এই পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিংয়ের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 

সম্প্রতি ২০২৪ সালের কার্যক্রমের ওপর ভিত্তি করে নানা সূচকে মূল্যায়নের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

টেকসই রেটিংয়ে স্থান পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে বুধবার (২০ আগস্ট) সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন গভর্নর আহসান এইচ মনসুর। 

এই উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নূরুন নাহার। তালিকায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তাঁরা গভর্নরের হাতে থেকে সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit