বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি

জনশক্তি রপ্তানী সিন্ডিকেটের মূলহোতা স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিন্ডিকেটের মূলহোতা রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ-সংক্রান্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, রুহুল আমিন স্বপন মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের সিন্ডিকেট পরিচালনা করে সাড়ে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। অবৈধ অর্থের মাধ্যমে ঢাকার উত্তরা, বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছে।

এই সম্পদের মধ্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানভিত্তিক ৭টি দলিলভুক্ত জমির মোট পরিমাণ ২৩১ কাঠা, যার দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। উক্ত জমিসহ অন্যান্য অবকাঠামোর মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

সিআইডি জানায়, রুহুল আমিন (স্বপন) এই সম্পত্তির মাধ্যমে জঘন্য মানিলন্ডারিংয়ের অপরাধ করেছে এবং দেশে-বিদেশে এই অবৈধ অর্থ পরিচালনা করে সাধারণ মানুষকে ফাঁকি দিয়েছে।

সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ঢাকার ঢাকার অনুসন্ধানী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ উক্ত সম্পত্তির উপর ক্রোকাদেশ জারি করেছেন।

সিআইডি আরও জানিয়েছে, রুহুল আমিনের সিন্ডিকেটের অপর সদস্যদের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। মানিলন্ডারিং আইন ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সকলকে দৃষ্টান্তমূলকভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২০ আগস্ট ২০২৫/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit