বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত  

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে নানা দুর্নীতি-অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের বিরুদ্ধে অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী দলিল লেখক ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলীল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা।
টানা ২মাস সময় ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ তাদের। তবে এবিষয়ে তদন্তে আসেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিষ্ট্রারের দুর্ণীতি ও ঘুষ বাণিজ্যের বিrরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মা,নববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। শিগগিরই যেন তার অপসারণ হয় এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা। 

আশুলিয়া সাব-রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো.আলমগীর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহবায়ক মো: ইমাম হোসেন, আহবায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম,সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন,সাবেক কার্যকরী সদস্য মো:দিলবর হোসেন ও মোল্লা মো.হযরত আলী সহ আরও অনেকে। জানতে এবিষয়ে যোগাযোগ করেও আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে এবিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদ।
কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit