বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ’লীগ নেতাকে গণপিটুনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতা এ হাসান হিরণকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জামায়াত-শিবিরসহ জনতা। গণপিটুনির আগে তাকে মিষ্টি খাওয়ানো হয়। শনিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ হাসান হিরণ বালিপাড়া ইউনিয়ন আলীম মাদ্রাসার অফিস সহকারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

২০১৩ সালের ২৮ অক্টোবার যুদ্ধাপরাধ মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এসময় উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ হাসান হিরণও মিষ্টি বিতরণ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে তিনটি মামলা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ মামলা করেন। এসব মামলায় তিনি ৫ মাসের বেশি কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান।

শনিবার রাতে আওয়ামী লীগ নেতা হিরণ ঘোষেরহাট বাজারে যান। সেখানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ জনতা তাকে দেখে কৌশলে ডেকে মিষ্টির দোকানে নেন। এবং মিষ্টি খাওয়ান। তখন তিনি একটি মিষ্টি খাওয়ার পর আর খেতে চাননি। পরে তাকে সাঈদীর রায় শুনে মিষ্টি খাওয়ানের কথা বলে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

উপজেলা জামায়েত ইসলামীর আমির আলী হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাসিঁর রায়ে শুনে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হিরণ তার এলাকায় মিষ্টি বিতরণ করেন। স্থানীয়রা তাকে পেয়ে মিষ্টি খাওয়াইয়ে ও গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন বলেন, এ হাসান হিরণকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে। তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারগারে পাঠান।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit