শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

আসন ভাগাভাগি নিয়ে ফরমালি আলোচনা হয়নি: নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা ফরমালি (আনুষ্ঠানিকভাবে) হয়নি। জোটের আলোচনাও হয়তো তফসিল ঘোষণার পর হবে। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাই মিলে একসাথে সেই দায়িত্ব পালন করব।

রোববার (১৭ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় দেড়ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

অনেক রাজনৈতিক দলের নেতারা আসন ভাগাভাগি নিয়ে কথা বলছেন, এ বিষয়ে বিএনপির অবস্থান কী? এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি, আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয়নি।

ইসলামী দলসহ আপনাদের আগের যে জোট ছিল, আপনারা কি নির্বাচনে জোটবদ্ধভাবে যাওয়ার কোনো আলোচনায় আছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখন এটা নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit