মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম

ফরিদপুরের মধুমতি নদীতে কুমির, সতর্কতায় প্রশাসনের মাইকিং

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের মধুমতি নদীতে বিশাল আকারের এক কুমির দেখা গেছে। গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন স্থানে কুমিরটিকে ভেসে বেড়াতে দেখেছেন স্থানীয়রা। নদীতে কুমির ভেসে বেড়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকালের দিকে ফরিদপুরের বোয়ালমারী ও পশ্চিমে মাগুরার মহম্মদপুর এলাংখালী ঘাট এলাকায় সেতুর দক্ষিণ পাশে কুমিরটিকে দেখা যায়। স্থানীয়রা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। এর আগে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে মধুমতি নদীতে কুমিরটিকে দেখেন স্থানীয়রা।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অল্প কিছু সময়ের জন্য কুমিরটি সেতু সংলগ্ন এলাকায় ভেসে থাকার সময় স্থানীয় এক যুবক সেটি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে জনমনে আতঙ্ক দেখা দেয়।

মহম্মদপুরের মধুমতি নদীর সেতুর ওপর থেকে প্রায় এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে কুমিরটিকে স্পষ্টভাবে ভেসে থাকতে দেখা যায়। দূর থেকে ছবি দেখে ধারণা করা যায়, এটি একটি প্রাপ্তবয়স্ক কুমির। লম্বায় অন্তত ১৪-১৫ ফুট এবং যথেষ্ট স্বাস্থ্যবান। এরপর থেকে নদীর তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মৎস্যজীবীরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলতে ভয় পাচ্ছেন।

বোয়ালমারীর ময়না গ্রামের বাসিন্দা ও শিক্ষক মুকুল কুমার বোস বলেন, ঘটনা সঠিক, এলাংখালী ঘাট এলাকায় সেতুর পাশে অনেকেই নিজ চোখে কুমির দেখেছে। ফেসবুকেও ভিডিও ছড়িয়ে পড়েছে।

ময়না ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা বলেন, লোকমুখে শুনেছি। নদীর আশপাশের মানুষদের সতর্ক করা হচ্ছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার বলেন, সরাসরি কুমিরটিকে দেখা হয়নি। তবে লোকমুখে শুনেছি এবং ভিডিওতে দেখেছি। এ ঘটনার পর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানতে পেরেছি। জনসাধারণের সতর্কতার জন্য মাইকিং করা হবে।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit