সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নওগাঁয় বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুনীজন সম্মাননা প্রদান 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View
নওগাঁ প্রতিনিধি : “সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানে  নওগাঁয়  বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের মুক্তি মোড়ে নওগাঁ মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশনের আয়োজনে এ বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর ব্যবস্থপনা পরিচালক  ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। নওগাঁ উদ্যোগ মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক  রাজনৈতিবিদ  মাসুদ হাসান তুহিনের সভাপতিত্বে  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা বিএনপির নব নিবার্চিত সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, নওগাঁ মিউজিক ফোরামের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ক্যাপ্টেন প্রমূখ।  আলোচনা সভা শেষে গুনীজনদের সম্মাননা কেস্ট প্রদান করা হয়।  পরে সন্ধ্যায় ১২টি ব্যান্ডের সংগীত  পরিবেশন হয়।

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit