বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

‘আফ্রিদি ঘেউঘেউ করছে’ – মুখের ওপর বলেছিলেন ইরফান পাঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই ছিল উত্তেজনায় ভরা। তবে মাঝেমধ্যেই মাঠের লড়াই চলে আসত মাঠের বাইরেও। সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এবার জানালেন এক চমকপ্রদ ঘটনা। তিনি জানালেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে তার তীব্র বাকযুদ্ধের কথা।

পাঠান জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদিকে মোট ১১ বার আউট করেছেন। সেই অভিজ্ঞতা নিয়েই কথা বলতে গিয়ে তিনি বলেন, আফ্রিদির অনেক মন্তব্য তাকে আরও অনুপ্রাণিত করত। একবার তো আফ্রিদি কুকুরের মাংস খাওয়ার কথা বলে তাকে উস্কে দেন।

২০০৬ সালের পাকিস্তান সফরে ঘটেছিল সবচেয়ে আলোচিত ঘটনাটি। করাচি থেকে লাহোর যাওয়ার বিমানে ভারত ও পাকিস্তান দুই দলের খেলোয়াড়রা ছিলেন। পাঠান বললেন, ‘আবদুল রাজ্জাক আমার পাশে বসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে কী কী মাংস পাওয়া যায়। আফ্রিদি তখন পাশে বসা ছিল। আমি মজা করে বললাম, কুকুরের মাংস কি পাওয়া যায়? আফ্রিদি তো অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে।’

এই কথায় সবাই অবাক হয়ে যায়। আফ্রিদিও আর কিছু বলতে পারেনি। পাঠান বললেন, ‘সেই ঘটনার পর থেকেই ও বুঝে গিয়েছিল আমার সঙ্গে কথায় পারবে না। তাই আর কখনও কিছু বলেনি।’

আরেকটি ঘটনার কথা বলতে গিয়ে পাঠান জানান, একদিন আফ্রিদি তার মাথায় হাত দিয়ে চুল এলোমেলো করে মজা করে বলেছিল, ‘কেমন আছো বাচ্চা?’ তখন পাঠান সঙ্গে সঙ্গেই জবাব দেন, ‘তুমি কবে থেকে আমার বাবা হলে?’ এরপর তাদের মধ্যে তর্ক হয় এবং গালাগালও চলে।

পাঠান বলেন, আফ্রিদির এসব আচরণ তাকে কখনও দুর্বল করেনি, বরং আরও লড়াই করার শক্তি দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ডও তা প্রমাণ করে। তিনি নিয়েছেন ৬৭ উইকেট এবং করেছেন ৮০৭ রান, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরিও।

 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit