রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ব্যবহৃত ফোন বিক্রির আগে যা করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বাজারে নতুন মডেলের ফোন এলে অনেকেই পুরোনো ব্যবহৃত ফোনটিকে বিক্রি করে দেন। কিংবা নতুন ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করেন। তবে যারা ব্যবহৃত ফোন বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন তাদের বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে।

নিজের পুরোনো ফোন বিক্রির আগে কয়েকটি কাজ আপনাকে করতে হবে। নাহলে বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। 
চলুন জেনে নেওয়া যাক কী সেই কাজ-

১। ফোনে থাকা প্রতিটি অ্যাকাউন্ট লগ আউট করুন। ফোন ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই জি-মেইল, ফেসবুক, টুইটার, প্লে স্টোর এবং অনেক অ্যাপে লগ ইন করেছিলেন। ফোন বিক্রি করার সময় আপনাকে অবশ্যই সব ধরনের অ্যাকাউন্ট লগ আউট করতে হবে।

২। প্রথমে ফোনের মাইক্রো এসডি কার্ড সরান। ফোনের জায়গা বাড়ানোর জন্য, অনেকে এসডি কার্ডও ইনস্টল করেন। ফোন বিক্রির সময় লোকজন এসবে মনোযোগ না দিয়ে কার্ডসহ ফোন বিক্রি করে। এমন পরিস্থিতিতে, আপনার ডাটা অন্য ব্যক্তির কাছে চয়ে যায়। ফোন বিক্রি করার সময় অবশ্যই মাইক্রো এসডি কার্ডটি সরিয়ে ফেলুন। এখানেই শেষ নয়, মেনে চলতে হবে আরও অনেক কিছু।

৩। ফোনটি বিক্রি করার আগে, এর সার্চ হিস্ট্রি মুছে ফেলতে ভুলবেন না। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার হিস্ট্রি, কল লগ ইতিহাস ইত্যাদি মুছে ফেলা উচিত। প্রয়োজনে ইউটিউব সার্চ হিস্ট্রিও মুছে ফেলুন।

৪। আরও একটি কাজ করলে অনেকেই ভুলে যান। কিন্তু সেই ছোট কাজটিই বড় বিপদ ডেকে আনে। আপনি যখনই পুরোনো ফোনটি বিক্রি করবেন, তখন ব্যবহার করার সময় যে যে অতিরিক্ত অ্যাপ ফোনে নামিয়েছিলেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন।

৫। ফোন রিসেট করতে ভুলবেন না। অর্থাৎ উপরের সব কাজ করার পর, এটি দেওয়ার আগে ফোনটি রিসেট করতে ভুলবেন না। ফোন রিসেট করলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যায়। এর মানে আপনার ফোনে যা কিছু ছিল, সবটাই মুছে যায়।

৬। ফোন বিক্রি করার সময় আপনার আরও একদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আপনি কখন ফোনটি বিক্রি করেছেন, এটি কোন মডেলের ছিল, কার কাছে আপনি এটি বিক্রি করেছেন ইত্যাদি লিখতে ভুলবেন না।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit