বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের  জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে  মঙ্গল শোভাযাত্রা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মঙ্গল জোতি প্রজ্জলন,আনন্দ উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও  শ্রী কৃষ্ণের ৫২৫২ তম জন্মবার্ষিকী পালিত।হয়েছে। শনিবার (১৬ আগস্ট ) সকালের দিকে খাগড়াছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় খাগড়াছড়ি সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।পরে কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। 
জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলার সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব।বক্তারা বলেন,হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।
কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit