বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) বেলা ১১ টায় সিকেইউ ডেনমার্ক ও বিআরসি প্রজেক্ট , টিএলএমআইবি – এর সহযোগিতায় এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মোঃ জফর আলী। সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ.দা.) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী’র প্রতিনিধি গোলাম মুর্শেদ, টিএলএমআইবি-এর প্রজেক্ট ম্যানেজার অম্বর চিসিম, টিএলএমআইবি-এর সিডিএফ মোঃ ওমর ফারুক সুমন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী থানার এসআই মনসুর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রম ও অর্জন সমুহ তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের এখন সম্পদে পরিনত করছেন। তাই আর প্রতিবন্ধীদের কারো অবজ্ঞা করার অবকাশ নেই। সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রমকে তিনি স্বাগত জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্থাটিকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে বিনামূল্যে ১০০ বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit