রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই কারখানাসহ আশপাশে থাকা অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ছেড়ে দেন পোশাক শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পরপরই বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের আগে ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চার দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও চার দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টানিয়ে দেয়। সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরে তারা বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর অবরোধ করে রাখেন। এখনো বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান করছেন।

নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সব বিভাগ ও শাখা যথারীতি খোলা থাকবে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, কারখানাটি প্রতি মাসের ৭ তারিখে বেতন পরিশোধ করে। কিন্তু গত মাসের বেতন পরিশোধ না করে চার দিনের ছুটির ঘোষণা করে। আজ বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় এসে দেখে আরও চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরে কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। বিকালে কারখানার সমস্যা সমাধানের জন্য মালিকপক্ষ ও শ্রমিকদের প্রতিনিধি দলের বৈঠক হবে। এরপর সিদ্ধান্ত হবে। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit