মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

‘নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। খসরু বলেন, বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।

এসময় টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit