বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ ফখরুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তাই দলটির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার করা হচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় বিএনপি মহাসচিব মিথ্যাচার নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা (তারেক রহমান) তার নিজস্ব সংগ্রাম দিয়ে নির্বাচনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন আয়োজন।’

তিনি এ সময় সব সহযোগী সংগঠনকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit