মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মিনারুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি গ্রামের মহন্তপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের মো. খায়রুল মহন্তের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু মিনারুল ইসলাম বাড়ির আঙিনায় খেলার সময় বাড়ি সংলগ্ন বৃষ্টির পানি জমে থাকা জলাশয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, পোয়ালবাড়ি গ্রামে পানিতে ডুবে এক শিশু মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো। 

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit