মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি: শরীফ উদ্দিন জুয়েল

মো.সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View
মো.সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। শনিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নুরজাহান রহমান ফাউন্ডেশন আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারাদেশে লুটপাট, দূর্নীতি ও নৈরাজ্য বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশকে দূর্নীতি মুক্ত করার লক্ষ্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। আগামী দিনেও আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। দূর্নীতি ‘জিরো টলারেন্স’ নীতিতে আনতে আমরা ইতোমধ্যে দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।”এসময় তিনি আরও বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আর আমি যদি নির্বাচিত হতে পারি, আমার নির্বাচনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করছি।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে তিনি নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ আটজন নিহতের ঘটনায় বিকেলে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের কবর জিয়ারত করেন। পরে দিনব্যাপি সীমান্তবর্তী এলাকার মথুরাপুর, ডাংমড়কা, গ্রাগপুর, ধর্মদহ এলাকায় রাত পর্যন্ত জনসংযোগ করেন।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit