রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কালকিনি-ভুরঘাটা সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার যুগান্তরের প্রতিনিধি এইচএম মিলন, রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির প্রতিনিধি মম হারুন,মাইটিভির প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত,একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান,স্বদেশ প্রতিদিনের সাংবাদিক সাহাদাত ওয়াশিম,চ্যানেল এস এর প্রতিনিধি আতিকুর রহমান আজাদ,বিজয় টিভির প্রতিনিধি সৈয়দ মারুফ,আমার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ,দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি সৈয়দ শামীম, আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান মাসুম, সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক আবির হাসান পারভেজ, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি রাজীব হোসেন,এশিয়ান টিভির প্রতিনিধি শাহজালাল সরদার,সাংবাদিক আজাহার উদ্দিন, আঃ সালাম, খন্দকার শামীম, মাহফুজুর রহমান ইমরানসহ অনেকেই।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ওই সাংবাদিককে।

কিউএনবি/অনিমা/০৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit