বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সিইসি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : প্রথম নির্বাচন কমিশনার এসএম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, মানুষ তো ভোটকেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে আসলে। ভোটের দিন ছুটি থাকে, আমি ঘুমাই—কারণ আমি না গেলেও তো ভোটটা কেউ না কেউ দিয়ে দেবে। এই রকম একটা মন মানসিকতা ছিল। মানুষকে ভোটকেন্দ্রমুখী করা এবং সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সিইসি বলেন, ৫ আগস্টের পরে দেশের যে অবস্থা ছিল এখন তার চেয়ে আইনশৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন আমরা নিশ্চিত করতে চাই জনগণ নিজ নিজ ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে। সব জায়গায় যে শিক্ষকদের দিয়ে করাব এমন নাও হতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। এখন মানুষ তো বিদেশ থেকে আমদানি করে নির্বাচন করতে পারা যাবে না।

সুষ্ঠু নির্বাচন আয়োজনকে নিজের ইমানি দায়িত্ব উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমি এবং আমার সহকর্মীরা এটাকে ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমার সিদ্ধান্ত কারো পক্ষে-বিপক্ষে যেতে পারে। কিন্ত এটা আমার কারণে নয় এটা আইন-কানুনের জন্য। যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ আমি কারো পক্ষে নই বরং নিরপেক্ষভাবে কাজ করব।

এর আগে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সিইসি।

কিউএনবি/অনিমা/০৯ আগস্ট ২০২৫/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit