রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি শাখার উদ্যোগে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজেশ মন্ডল। পরে বিডি ক্লিন সদস্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান মাসুদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের রিপোর্টার রকিবুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতাল মসজিদের ইমাম সহ বিডি ক্লিন এর কালকিনি উপজেলা শাখার সদস্যবৃন্দ।

পরে সংগঠনটির সদস্যরা হাসপাতাল চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

তারা বলেন,”আমরা নিজে থেকে স্বোচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।”

উল্লেখ্য,২০১৬ সাল হতে একঝাঁক সেচ্ছাসেবী তরুনদের নিয়ে বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন কাজ করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit