মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা: বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন মার্টিনেজের বিকল্প ভাবছে স্কালোনি? কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি মঙ্গলবার বসতেন: আলী ইমাম মজুমদার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভারতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : গত ৫ আগস্টের পর আর প্রকাশ্যে দেখা যায়নি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেইনের। তবে সরকার পরিবর্তনের পর তার অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। তার অবস্থানের সঠিক তথ্য নিয়ে অনেকেই সেসময় সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা তার অনলাইন সংস্করণে প্রকাশিত এক সংবাদে জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেইন ভারতে অবস্থান করছেন।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সাদ্দাম হুসেইন ভারতে অবস্থান করছেন।

তার বিষয়ে নানা তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা। 

বিবিসিকে সাদ্দাম হুসেইন বলেন, ‘গত একবছর ধরে ক্যাম্পাসটা খুব মিস করি। দেশে থাকলেও যে গত এক বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয়।’ 

“হাজার হাজার ছাত্রলীগের কর্মী-সমর্থক তারা তো দেশে থেকেও ক্যাম্পাসে যেতে পারছেন না একবছর ধরে। তাদের ক্লাস করতে দেওয়া হয় না, তারা পরীক্ষা দিতে পারেন না, পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এদের সবার শিক্ষাক্রমটাই শেষ করে দেওয়া হয়েছে,” বলছিলেন মি. হোসেইন।

“এটা যে শুধু ছাত্রলীগের কর্মীদের সঙ্গে করা হচ্ছে তা নয়। আওয়ামী লীগ করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন পরিবারের ছাত্রছাত্রীদের সঙ্গেও এই একই ঘটনা হচ্ছে। শুধু যে কলেজ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, তাও নয়। এইচএসসি পরীক্ষা দিতে পারে নি বহু ছাত্রছাত্রী – শুধুমাত্র তারা আওয়ামী লীগ ঘরানার পরিবারের সন্তান বলে,” বলছিলেন সাদ্দাম হোসেইন।

তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান সম্পর্কে কোনো তথ্য বা হদিস বিবিসি বাংলার প্রতিবেদনে পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/সকাল ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit