বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। আগামী রমজানের আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌঁছাবে। ইনশাআল্লাহ এবার ধানের বাম্পার ফলন হবে।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে গণ অভ্যুত্থানে শহীদ সাদেকুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

জুলাই গণ অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭ আগস্ট) মৃত্যুবরণ করেন সাদেকুর রহমান। শহীদ সাদেকুর রহমানের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়। 

এর আগে এমরান সালেহ প্রিন্স কলিকাবাড়ী গ্রামে শহীদ সাদেকুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন। শহীদ সাদেকুর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ ও পিতার হাতে শহীদ স্মারক তুলে দেন তিনি। 

এ সময় প্রিন্স বলেন, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নেই। তিনি জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি জনগণের পাশে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ সাদেকুর রহমানের নামে রাস্তার নামকরণ করা হবে। শহীদদের বীরের মর্যাদা দেয়া হবে এবং তাদের পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে। 

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় শহীদ সাদেকুরের পিতা আবদুল লতিফ, ভাই হাফেজ সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit