বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার..

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৮ Time View

 নিউজ ডেক্সঃ কিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতার নাম আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান লস্করের বাসায় তার মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পলিশ সূত্র জানায়, মো. শাহজাহান লস্কর (৭২) কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ দেখতে যান এবং এ সময় সদর থানা পুলিশের একটি দল বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit