শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যু ত্থানের বর্ষপূতিতে বিএনপির বিজয় ব্যালী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে  উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যােগে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয়  কার্যালয়ের সামনে থেকে  এক বণাঢ্য বিজয় র‍্যালী  বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে র‍্যালিটি  শেষ হয়।
বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে জেলা বিএনপির সহ-সভাপতি  মো.নাছির আহম্মেদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,  মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার,পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন,  উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার ,  উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী,, পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম সজল, সদস্য সচিব মো নাজিউর রহমান মঞ্জ,পৌর ছাত্র দলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি,সদস্য সচিব আব্দুর রহমান রানা,সহ বিজয় র‍্যালীতে  উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল,মহিলা দল  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল এর সভাপতিত্বে বিজয় র‍্যালিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।বক্তারা বলেন,দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে।বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে জানিয়ে বক্তারা আরো বলেন ৫ ই আগস্ট স্মরণ করে বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে,দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে হবে। এ জন্য অবিলম্বে নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে জনগণের অধিকার নিশ্চিত হয় জানিয়ে বক্তারা আরো বলেন,জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit